জাতীয়প্রচ্ছদরাজনীতিশিক্ষাসর্বশেষসারাদেশ

মাইলস্টোন স্কুলের মর্মান্তিক ঘটনায়, ফেনীর মসজিদ মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা

শহর প্রতিনিধি

ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় ফেনীতে ফেনী জয়কালী মন্দির, বিএনপি ও জামায়াতের পৃথক দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় ফেনী জয়কালী মন্দির, যোহর নামাজের পর শহরের পাগলা মিয়া তাকিয়া মসজিদে বিএনপির উদ্যোগে এবং একইসময়ে ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে জামায়াতের বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জানা যায়, ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে দোয়া পরিচালনা করেন জামায়াতের জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। এ সময় মসজিদের পেশ ইমাম হাফেজ আবদুল্লাহ, পরিচালনা কমিটির সেক্রেটারি মনোয়ার হোসাইন চৌধুরী, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম, সমাজসেবা সম্পাদক আবু ইউসুফ, শহর আমির নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু হানিফ হেলাল, শহর সেক্রেটারি শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লি দোয়ায় অংশ নেন।

এদিকে তাকিয়া মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এম এ খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, যুবদল সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন প্রমুখ।

এদিকে সন্ধ্যায় ফেনী জয়কালী মন্দিরে ফেনী জয়কালী মন্দির কমিটি, জেলা পূজা ফ্রন্ট ও কল্যান ফ্রন্ট বিশেষ প্রর্থনা সভা করেছেন। সভায় সভাপতিত্ন করেন কল্যান ফ্রন্টের সভাপতি ভূপাল মজুমদার, এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিনিয়র আইনজীবী এড. পার্থ পাল চৌধুরী, ফেনী সদর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক তপন চন্দ্র কর প্রমুখ আলোচনায় অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *