কমিটি পুলিশিংয়ে ফেনী জেলায় শ্রেষ্ঠ অফিসার এসআই ইমরান ও সদস্য চেয়ারম্যান রিপন
সদর প্রতিনিধি
ফেনীর জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার মনোনীত হয়েছেন ফেনী মডেল থানার উপ-পরিদর্শক ও সেকেন্ড অফিসার মোঃ ইমরান হোসেন ও সমন্বয় কমিটির শ্রেষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছেন ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক রিপণ। কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষ থেকে এই স্বীকৃতি দেয়া হয়।
শনিবার সকালে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও শ্রেষ্ঠ সমন্বয় কমিটির সদস্যের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ জাকির হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সাবেক মেয়র হাজী আলাউদ্দিন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ ও শাহাদাত হোসেন দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আবু তাহের।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সমন্বয় কমিটির সদস্য ও কমিউনিটি পুলিশের সদস্যরা অংশগ্রহণ করে। জেলার শ্রেষ্ঠ অফিসার কমিউনিটি পুলিশিং অফিসার নির্বাচিত করায় আইজিপির প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এসআই ইমরান হোসেন বলেন,আমাকে দেয়া এই সম্মান রক্ষা করে কমিউনিটি পুলিশিং এর সেবা জনগণের দরকার পৌঁছে দিতে সবসময় চেষ্টা করবো।
জেলা শ্রেষ্ঠ সমন্বয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক রিপণ জানান, এই প্রাপ্তি তাকে কমিউনিটি পুলিশিং এ আরো বেশি উৎসাহিত করবে। মফিজুর রহমান ফেনী

