জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

কেন্দ্রে গিয়ে আপনার মূল্যবান ভোট টি দিয়ে পথে সভায়-নাসিম

গাজী মাসুদ রানা ও মো: শাহআলম

ফেনী-১ আসনের জনগন আমার পরিবারের সদস্য। আমি জাল ভোটে এমপি নির্বাচিত হতে চাইনা। আপনারা আগামী ৭তারিখ কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই আপনাদের বন্ধু তাই এই আবদার আমি আপনাদের প্রতি করতে পারি। আপনারা আমাকে অনুমতি দিয়েছেন তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনাদের জন্য নৌকা এনেছি। নৌকার দায়িত্ব আমি আপনাদের উপর ছেরে দিলাম। নৌকার দায়িত্ব আপনাদের আর উন্নয়ন, কর্মসংস্থান , সুশাসন, নিরাপত্তা নিশ্চিত করা এবং সুখে-দুঃখে, বিপদে-আপদে সবসময় আপনাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব ও কর্তব্য।

আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে নান্দনিক মানবিক স্মার্ট ফেনী ১ গড়তে পাশে থাকুন আস্থা রাখুন এবং আগামী ০৭ জানুয়ারি ২০২৪, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীককে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আনার জন্য ৭তারিখ সকালে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে স্বাধীনতার পক্ষে থাকবেন।

উপজেলার ৩নং চিথলিয়া ইউনিয়নের ধনিকুন্ডায় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম দাখিল মাদ্রাসা ময়দানে নির্বাচনী পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পথ সভায় বক্তব্য এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিমের সঞ্চালনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার মজুমদার তপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান আজাদ। পথসভায়


ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।
এর আগে বিকাল ৪টায় চন্দন হাই স্কুল মাঠে চিথলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহিম মেম্বারের আয়োজনে পথ সভায় বক্তব্য রাখেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *