জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

নির্বাচনী প্রচারণায় নগদ টাকা ও খাবার বিতরণের দায়ে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ফেনী প্রতিনিধি
ফেনীর সদর উপজেলার শশদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলম ভূঁঞার বিরুদ্ধে শুক্রবার রাতে ফেনী মডেল থানায় মামলা রুজু করতে এজাহার দায়ের করেন ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম।

গত ২৫ ডিসেম্বর ফেনী-২ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর গণসংযোগ শেষে শশর্দী ইউনিয়নস্থ জাহানপুর প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নৌকা প্রতীকে ভোট চেয়ে নারীদের হাতে নগদ টাকা সহ সেখানে অনেক লোকজনদের হাতে প্রার্থীর ছবি সংবলিত খাবারের প্যাকেট বিতরণ করেন। যাহা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ ও ৭৫ এর বিধান লঙ্ঘনের দায়ে উক্ত আদেশের অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১(৬) এর বিধান লঙ্ঘন করেন । যার ফলে বাংলাদেশ নির্বাচন কমিশন, -নির্বাচন কমিশন সচিবালয় এর স্মারক নং-১৭.০০.০০০০.০৪৫.৪৮.০১৩.২৩-৩৬, তারিখ-০৪/০১/২০২৪খ্রিঃ মূলে পত্র প্রাপ্তি হয়ে নির্দেশক্রমে তিনি এ মামলা করেন।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর ফেনী-২ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী শর্শদী ইউনিয়নে নৌকা মার্কার সমর্থনে প্রচারণায় মোহাম্মদ আলী বাজার, নিমতলা, শর্শদী বাজার, আবুপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। গণসংযোগ ও প্রচারণা শেষে জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগত নারী-পুরুষ ভোটারদের নগদ অর্থ ও প্রার্থীর ছবি সম্মিলিত প্যাকেটে খাবার বিলি করেন স্থানীয় চেয়ারম্যান জানে আলম। এ সময় নগদ টাকা ও খাবার না পেয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

চেয়ারম্যান জানে আলম বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে দেশ রূপান্তরের হাতে ভিডিও ফুটেজ আছে জানালে তিনি এটিকে ইউনিয়নের গরিব জনগণের নিয়মিত সহযোগিতার অংশ বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *