জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফুলগাজীর সকল মানুষ আমার প্রিয় ভাই বোন-এ অঞ্চলের উন্নয়নে কাঁধে কাধ মিলিয়ে কাজকরতে ছাই-নাসিম চৌধুরী

মোঃ সাইফুল ইসলাম মজুমদার

ফেনীর ফুলগাজীতে বিএনপি, জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে মুন্সিরহাট, দরবারপুর ও আনন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগ।

বৃহস্পতিবার বিকাল ফুলগাজী উপজেলার মুন্সিরহাট আলী আজম স্কুল মাঠে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি আপনাদের সন্তান, আপনারা চাইলে আমি প্রধানমন্ত্রীর নিকট নমিনেশন চাইবো। তিনি আরো বলেন এমপি হতে গিয়ে আমি কোন রক্তপাত চাইনা। কারন এখানকার সকল মানুষ আমার প্রিয় ভাই বোন। হোক বিএনপি, জামায়াত, সবাই আমরা আমরাই। আজ থেকে ফুলগাজীর সকল পুরুষ নাসিম ও সকল নারী নাসিমের বোন। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাধ মিলিয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। আগামিতে আপনারা যদি আমাকে এমপি হিসেবে সংসদে পাঠাতে পারেন আমি সর্বদা আপনাদের জন্য কাজ করবো। আমার ক্ষমতা আছে, সে ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনাদের সুখে দুখে আপনাদের পাশে থাকবো।

এসময় তিনি ফেনী বিলোনিয়া আঞ্চলিক মহাসড়ক সম্পর্কে বলেন, ইতিমধ্যে এই সড়কটি চার লেইনে উন্নতি করন বিল একনেকে পাশ করা হয়েছে। দ্রুত সড়কটি চার লেইনে মহাসড়কে রুপান্তরিত হবে।

ফুলগাজী উপজেলা আওয়ামিলীগের সভাপতি আবদুল আলিম মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল বাশার মজুমদার তপন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ জাহানারা আরজু, জেলা আওয়ামীলীগের সদস্য ও দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক একরাম পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন বাপ্পি সহ প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *