জাতীয়প্রচ্ছদরাজনীতিশিক্ষাসর্বশেষসারাদেশ

ফেনী কলেজে আগুন সন্ত্রাসের বিরেুদ্ধে বিক্ষোভ সমাবেশ

ক্যাম্পাস প্রতিনিধি

ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপু বলেন একাত্তরে পাকিন্তানি বাহিনী মানুষ হত্যা করেছে, জীবন্ত কাউকে পোড়ায়নি। অথচ,বিএনপি-জামায়াত পাকিস্তানি বাহিনীর চেয়েও জঘন্য হয়ে গেছে। সরকার তাদেরকেই গ্রেফতার করছে যারা আগুন সন্ত্রাসের সঙ্গে যুক্ত। আগুন সন্ত্রাসের হুমুকদাতা ও অর্থদাতারাও অপরাধী। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। তাই পাক হানাদারদের বিরুদ্ধে যেমন পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, আজকে তেমনি তাদের বিরুদ্ধেও পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।


বৃহস্পিতিবার দুপুরে ফেনী কলেজ ছাত্রলীগ ও সাধারন শিক্ষার্থীদের এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে এসব কথা বলেন।
ফেনী সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব্বের সভাপতিত্বে সভায় অরও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নুরকরিম জাবেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *