অর্থনীতিজাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

ফেনীতে রিক্সাচালকদের সাথে পৌর মেয়রের সচেতনতামুলক সভা

বিশেষ প্রতিনিধি

 ফেনীতে রিক্সা চালকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ফেনী শহীদ মিনার চত্বরে ফেনী পৌরসভার আয়োজনে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হাসান।

তিনি বলেন, শহরে যানজট সৃষ্টি হয় অবৈধ রিক্সা,যত্রতত্র পার্কিং, আইন নামানা, ভাড়া নিয়ে তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, এসব কারনে সমস্যার সৃষ্টি হয়। এখন ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে। আর ঝামেলা হবেনা। তিনি আইন মেনে পুলিশকে সহযোগিতার জন্যে অনুরোধ জানান।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন, সকল শ্রেণীর পেশার লোকজন নিয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে। ফেনীতে একমাত্র ব্যতিক্রম যেখানে ভাড়া বেশি। তার পরেও যদি কম হয়, অন্যান্য জেলার খবর নিয়ে, তাহলে বিবেচনা করা হবে। মেয়র বলেন কোন রিকশা চালক মারা গেলে তার দাপন কাপন থেকে বাড়ি পর্যন্ত পৌচে দেয়া সমস্ত খরচ পৌরসভা বহন করবে। মেয়র আরো বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ রিক্সা টমটম শহরের রাস্তায় পাওয়া গেলে আইনগতভাবে ব্যবস্হা নেয়া হবে । এদের কারনে শহরে যানজট সৃষ্টি হয়। মানুষের দুর্ভোগে চরমে ওঠে। এটি আর হতে দেয়া যাবেনা।

আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আমরাও আপনাদের পাশে থাকবো। তিনি মালিকদের কে বলেন, আজকের যারা এ সভায় অংশ গ্রহণ করেছে, তাদের ভাড়া যেন মওকুফ করা হয় ।

এসময়ে 

বক্তব্য রাখেন ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক যতন মজুমদার, সাংবাদিক আবতাহের, জমির উদ্দিন বেগ,আরিফুল আলম রিজভ, শেখ ফরিদ আক্তার, মোহাম্মদ শাহাদত  হোসেন, জসিম মাহমুদ, রিক্সা চালক সুজা উদ্দিন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *