জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

পরশুরাম প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্তরা পেলেন কম্বল উপহার

পরশুরাম প্রতিনিধি

পরশুরাম প্রেস ক্লাবের উদ্যোগে দুস্থ ও শীতার্ত  মানুষের মাঝে কম্বল উপহার প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে ক্লাবের কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও শীতার্ত মানুষকে কম্বল উপহার তুলে দেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, সহ-সভাপতি সবীর আহমদ ফোরকান, সাধারণ সম্পাদক মো: মহি উদ্দিন, সহ সম্পাদক আজমীর মিশু, কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা, প্রচার সম্পাদক শহিদ উল্লাহ ও ক্রীড়া সম্পাদক মো ইব্রাহিম।

সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন জানান,  পরবর্তী ধাপে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রেস ক্লাবের পক্ষ থেকে আরও শীতবস্ত্র উপহার দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *