জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

২৬-২৮ডিসেম্বর জামায়াতের টানা কর্মসূচী

মফিজুর রহমান

টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দেশব্যাপী সর্বস্তরের জনগণের নিকট সর্বাত্মক গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালনের আহ্বান জানান।

রোববার পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‌‘প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ইতোমধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জনগণের মধ্যে লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বর্তমান সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে জনগণ নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছে। সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বাাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য বিরোধী রাজনৈতিক দল ব্যতিরেকেই নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। জনগণ এ নির্বাচন মেনে নিবে না। আমি আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দেশব্যাপী সর্বস্তরের জনগণের নিকট সর্বাত্মক গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালনের মাধ্যমে জনগণকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *