আন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

দুইদিনের কবিতা উৎসব শুরু শুক্রবার

বিশেষ প্রতিনিধি

নোয়াখালী কবিতা উৎসব ২০২৪ উদযাপন পরিষদের সদস্য সচিব কবি জামিল জাহাঙ্গীর, সদস্য অশোক ধর এবং ফেনী জেলার সমন্বয়ক শাবিহ মাহমুদের সাথে ফেনী জেলা থেকে নিবন্ধিত কবিদের মতবিনিময় সভা আজ ২১ মে নবীনচন্দ্র কালচারাল সেন্টারে বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হয়। সভা শেষে উৎসবের পোস্টার উন্মোচন করা হয়। আগামী ২৩ মে বৃহস্পতিবার দুই দিনব্যাপী নোয়াখালী কবিতা উৎসবের উদ্বোধন।

বিকেল ৩টায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত কবিতা উৎসব উদ্বোধন ও প্রধান অতিথি থাকবেন, কবি কামাল চৌধুরী, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা (ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হবেন)। বিশেষ অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, অধ্যাপক ড. মো. দিদার উল আলম উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সঞ্চালনা করবেন শাহাদাৎ হোসেন নিপু পরিচালক, বাংলা একাডেমি।

উল্লেখ্য আগামী ২৩ ও ২৪ মে, ২০২৪ নোয়াখালী কবিতা উৎসব উদযাপিত হচ্ছে। দুই দিন ব্যাপী এই উৎসবে ঢাকাস্থ বৃহতর নোয়াখালীর কবি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভারত ও জাতীয় পর্যায়ের আমন্ত্রিত কবিরা কবিতা পাঠে অংশ নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *