জাতীয়তথ্যপ্রযুক্তিরাজনীতিসর্বশেষসারাদেশ

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের যুবদল নেতা মাসুদ পরিবারকে নতুন বাড়ি উপহার দেন‘আমরা বিএনপি পরিবার’

বিশেষ প্রতিনিধি

হাসিনা সরকার আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ফেনী জেলার সোনাগাজীর যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বুধবার দুপুরে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে শহীদ মাসুদের পরিবারকে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দল নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন।

পরে এই উপলক্ষ্যে সোনাগাজী পাইলট হাই স্কুল মাঠে অনুষ্টিত জনসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত,নির্বাহী সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির সভাপতি বাহার, আলাল উদ্দিন আলাল,গাজী হাবিব উল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, মেজবাহ উদ্দিন ভূয়া, পৌর কাউন্সিলর ইমাম উদ্দিন ভূয়া, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা, সদস্য সচিব ও অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।সঞ্চালনায় ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেসবাহ উদ্দিন ভুইয়া।

এছাড়াও চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলনের সময় শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় জেলা বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: যুবদল নেতা মোহাম্মদ মাসুদ ২০১৬ সালে পুলিশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন। মিথ্যা মামলায় আটকের পর ক্রসফায়ারে তাকে হত্যা করা হয়।তার মৃত্যুর পর স্ত্রী ও নবম শ্রেণিতে পড়ুয়া কন্যা সন্তান নিয়ে পরিবারটি অসহায় অবস্থায় জীবনযাপন করছিল। এ অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারটির পাশে দাঁড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *