অস্রসহ যুবলীগ নেতা আটক
ইকবাল হোসাইন
সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের সওদাগর হাটস্থ যুবদল কর্মী মো: রাসেল (৩৬) কে দেশী অস্ত্র সহ গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর ভোরে চরচান্দিয়া ইউপির অর্ন্তগত সওদাগরহাটস্থ পশ্চিম চরচান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোনাগাজী-কোম্পানীগঞ্জ পাকা রাস্তার উপর প্রতিদিনের ন্যায় চেকপোষ্ট চলাকালে মোঃ রাসেল(৩৬) হেঁটে নোয়াখালীর দিকে যাওয়ার পথে তাহার গতিবিধি সন্দেহজনক মনে হলে চেকপোষ্ট ডিউটিতে নিয়োজিত এএসআই (নিঃ) মোঃ আমির হোসেন (আদর্শগ্রাম তদন্ত কেন্দ্র) সঙ্গীয় ফোর্সসহ তাকে দাঁড়ানোর সংকেত দিলে মোঃ রাসেল দৌড়াইয়া পালানো চেষ্টা করলে তাৎক্ষণিক পুলিশ তাকে আটক করে।
এসময় রাসেলের কাছ থেকে ০১(এক) টি দেশীয় তৈরি এলজি (অস্ত্র) উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিক বিষয়টি থানা এলাকার মোবাইল ডিউটিতে নিয়োজিত এসআই আবদুল মান্নান এবং আদর্শগ্রাম তদন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেনকে জানাইলে তাহাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামীর নিকট পাওয়া এলজি (অস্ত্র) জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে অস্ত্রধারী আসামী মোঃ রাসেল(৩৬) এর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
মোঃ রাসেল(৩৬), পশ্চিম চর চান্দিয়ার সারেং বাড়ির মফিজুর রহমানের ছেলে।
উল্লেখ্য , যুবদল কর্মী রাসেল ইতিপূর্বে স্যোসাল মিডিয়ায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়ার একটি পোষ্ট ভাইরাল হয়। এছাড়াও প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরাঘুরি করে মর্মে এলাকায় জনশ্রুতি আছে। আরো জানা যায়, রাসেলের বিরুদ্ধে ইতিপূর্বে মানুষকে ভয়ভীতি, মারধর ও হুমকি ধমকি প্রদান সংক্রান্তে-০২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

