বাবর আজম একালের সেরা
জয় মজুমদার ক্রীড়া ডেক্স
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এখনো এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান। বিশ্বকাপের শুরুর দুই ম্যাচ মিস করে শীর্ষস্থান দখল করতে ব্যর্থ হন শুভমান গিল। ফলে আইসিসি ওডিআই ব্যাটারদের ব়্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন পাক অধিনায়ক বাবর আজম।
আইসিসির হালনাগাদকৃত সবশেষ ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে, বাবর আজমের ৮৩৫ রেটিং পয়েন্ট এবং শুভমানের ৮৩০ রেটিং পয়েন্ট। তবে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন গিল। দুজনের মধ্যে পয়েন্টের পার্থক্য মাত্র ৫ রেটিং, ডেঙ্গুর কারণে গিল খারাপভাবে ১ নম্বর র্যাংকিং থেকে বাদ পড়েছেন।
তারকা ব্যাটার শুভমান গিল এবারের বিশ্বকাপে ভারতের হয়ে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি। তা না হলে গিল নিশ্চিতভাবে বাবরকে টপকে যেতে পারতেন বলে ধারণা করা হচ্ছে।
বাবর বিশ্বকাপের প্রথম ২টি ম্যাচে যথাক্রমে ৫ ও ১০ রানে সাজঘরে ফেরেন। এমন পারফর্ম্যান্সের পরও বাবরই রইলেন শীর্ষস্থানে। তবে ক্রমশ কমছে গিলের সঙ্গে রেটিংয়ের ব্যবধান।
তিনে আছেন প্রোটিয়া ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন (৭৫৮ রেটিং)। চার ও পাঁচে হ্যারি টেক্টর ও ডেভিড ওয়ার্নার। বিরাট কোহলি একধাপ এগিয়ে এসেছেন সাতে।

