জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

সিন্দুরপুরে সরকারি উপকার ভোগীদের সাথে মতবিনিময়

বিশেষ প্রতিনিধি


ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকার ভোগীরদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।

বিকালে ১নং সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সিন্দুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান নুর নবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, দাগনভূঞা থানার তদন্ত কর্মকর্তা মোঃ রাসেল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট বিনোদ বিহারী, জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি ফারহানা আইরিন, সাধারণ সম্পাদক শারমিন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আইনুল হক।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সুমন চন্দ্র ভৌমিকের সঞ্চালনায় সকল ইউপি সদস্যবৃন্দ, আওয়ামীলীগ ও জাতীয় পার্টি সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ সহ ভাতাভোগী ও প্রণোদনা প্রাপ্তরা উপস্থিত ছিলেন।
Gen Masud Chowdhury

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *