জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

সোনাগাজীতে জেনারেল মাসুদ বর্তমান সরকার ইতিহাসে সেরা অর্জন দিয়েছেন সাধারণ মানুষের হাতে

আবদু রহিম


প্রধানমন্ত্রীর উন্নয়ন, প্রণোদনা ও ভাতাপ্রাপ্তদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে হোসাইনিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে
সভায় ফেনী-৩ আসনের সংসদ সদস্য, লে: জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী প্রধান অতিথির বক্তৃতা করেন।
এসময় সংসদ সদস্য লে: জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ভালোবেসে তাদের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন। তিনি দেশের মানুষকে শান্তির চাদরে ঢেকে রেখেছেন। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা,স্বামী পরিত্যক্ত ভাতা,বিজিডি কার্ড বিভিন্ন ভাতা ও যে মানুষ তার জীবনে জায়গা কিনে পাকাপোক্ত ঘর নির্মাণ করার কথা চিন্তাও করেনি তারা আজ দুইশতক জায়গা ও একটি আশ্রয় প্রকল্পের ঘরের মালিক। সরকার প্রধানের এসকল সুযোগ সুবিধা প্রদানের ফলে সাধারণ মানুষের জীবন যাত্রার মান- অনেক উন্নয়ন হয়েছে। বর্তমান সরকারের জনকল্যাণমুখী ব্যাপক সুযোগ-সুবিধা এই দেশের ইতিহাসে সেরা অর্জন বলেও দাবী করেন তিনি।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি ইউনিয়নে আমরা চেস্টা করছি যারা বর্তমান সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেন,তাদের সাথে মতবিনিময় সভা করে তারা কোন সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা তা যাচাই করতেই এই আয়োজন। বাংলাদেশে বর্তমানে ১৮ ধরনের সুযোগ সুবিধাভোগী রয়েছে এবং সকল প্রকার সুবিধাও পাচ্ছেন তারা। সরকারের পক্ষ থেকে সোনাগাজী ৭ নং সদর ইউনিয়নে ৪ হাজার পরিবার বিভিন্ন সুযোগ সুবিধা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছেন এর আগে বাংলাদেশের ইতিহাসে কোন সরকার এমন কাজ করে দেখাতে পারেনি। সরকার জনকল্যাণমুখী যে পরিমাণ সুযোগ সুবিধা ব্যাপক আকারে ব্যবস্থা করেছেন তা বলেও শেষ করা যাবে না। এই জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার প্রধান যাকে মনোনয়ন দেন তাকে পুনরায় নির্বাচিত করে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আহবান জানান। আমরা চাই সরকারের এসব সুবিধা চলমান থাকুক। তাই আপনাদের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিয়ে সরকার কে আবারও নির্বাচিত করার জন্য কাজ করতে হবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান উম্মে রুমা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু,মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি,উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর মুফিজুল হক,জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন,
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল,সমাজ সেবক অফিসার মো: তারেক,রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় সদর ইউনিয়ন পরিষদের আওতায় সরকারের উন্নয়ন প্রণোদনা ও ভাতা প্রাপ্ত ২ হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *