জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

এলাকার প্রতি আন্তরিকতা থাকলে উন্নয়ন সম্ভব,ফুলগাজীতে শান্তি ও উন্নয়ন সমাবেশে আলাউদ্দিন নাসিম

সাইফুল ইসলাম মজুমদার

ফেনীর ফুলগাজীতে বিএনপি, জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে ফুলগাজী সদর, আমজাদহাট ও জিএমহাট ইউনিয়ন আওয়ামীলীগ। ১১ নভেম্বর বিকাল তিনটায় ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি এই এলাকার সন্তান, গ্রামের কাঁদামাটিতে হামাগুড়ি দিয়ে আমার বেড়ে উঠা। আমি ক্ষমতা ছাড়াও এই এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হয়ে অবহেলিত এ অঞ্চলের রাস্তা-ঘাট, পুল-কালভার্টসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে কাজ করেছি। আপনাদের এখানে বেগম খালেদা জিয়া মহিলা কলেজকে এমপিওভুক্তি আমি করেছি। তিনি বলেন উন্নয়ন করতে দল লাগে না। এলাকার প্রতি আন্তরিকতা থাকলে যেকোন সময় যেকোন দলের হয়ে উন্নয়ন করা সম্ভব। 

ফেনী-১ আসনে নমিনেশন চাওয়ার ব্যাপারে তিনি বলেন আপনারা চাইলে আমি নেত্রীর কাছে নমিনেশন চাইবো। আর আমি যদি নমিনেশন পাই তখন আপনারা সবাই আমার জন্য কাজ করবেন। এসময় তিনি ফেনী বিলোনিয়া আঞ্চলিক মহাসড়ক সম্পর্কে বলেন, ইতিমধ্যে এই সড়কটি চার লেইনে উন্নতি করন বিল একনেকে পাশ করা হয়েছে। দ্রুত সড়কটি চার লেইনে মহাসড়কে রুপান্তরিত হবে।

ফুলগাজী উপজেলা আওয়ামি লীগের সভাপতি আবদুল আলিম মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল বাশার মজুমদার তপন, ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম, আমজাদহাট ইউপি চেয়ারম্যান মীর হোসেন মিরু, জিএমহাট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন রতন, উপজেলা যুবলীগের সভাপতি ছালেহ আহম্মদ মিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির ইয়ামিনসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *