জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

গ্রামের বৃদ্ধা নারীদের কাছে নৌকার ভোট চাইলেন ফেনীর এমপি নিজাম

বিশেষ প্রতিনিধি

সোমবার বিকেলে ফেনী সদর উপজেলার বালিগাঁও থেকে ফেনী আসার পথে উত্তর ধলিয়াতে আসলে রাস্তায় কিছু বয়স্ক নারী পুরুঢ দেখে গাড়ী থেকে নেমে তাদের সাথে কুশল বিনিময় করেন ফেনীর আওয়ামী পরিবারের জনপ্রিয় নেতা,ফেনী জেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।

স্থানীয় জনসাধারণ গ্রামের ছমীর উদ্দিন ভূঞা বাড়ীর রাস্তার দুর্দশার কথা জানালে এমপি বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে রাস্তাটি দেখতে যান এসময় এমপি কে দেখে বাড়ীর মহিলারা এসে তাদের বিভিন্ন সমস্যার কথা বলেন।তাৎক্ষণিক সংশ্লিষ্ট কতৃপক্ষকে বলে আগামী ১ সপ্তাহের মধ্যে রাস্তার কাজ শুরু করার ঘোষনা দেন।

এছাড়া ঐ বাড়ীর একজন অসহায় মানুষ এমপির কাছে সহযোগিতা চাইলে তার পরিবারের জন্য বিশ হাজার টাকা অনুদান দেন।

এসময় উপস্থিত সবার কাছে তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া চান এবং আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *