জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

ছাত্রলীগের উপর যুবলীগের হামলার ঘটনায় পিটু বাহিনীর সাধারণ সম্পাদক সহ আটক ৩

শহর প্রতিনিধি

ফেনী শহরের শহীদুল্লা কায়সার সড়কের পুলিশ কোয়ার্টারে দোকানে ঢুকে ছাত্রলীগ নেতার ওপর হামলা ঘটনায় ১৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পিটু বাহিনীর সদস্য সাব্বির সহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ । ফেনীর ডিবি পুলিশ জানায় সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ তাদের কে আটক করে। ডিবিও ওসি ও ফেনী মডেল থানার ওসি জানান হামলা কারীতের নাম ঠিকানা তারা পেয়ে গেছেন।যে কোন সময় আটক হতে পারে অন্য সকল আসামি।

হামলা কারীরা ধানসিঁড়ি রেস্তোরাঁয় ভাংচুর করে নগদ টাকা ও মালামাল লুট করে নেয়। শুক্রবার রাতে এ ঘটনায় আহতদের ঢাকা-চট্রগ্রাম নেওয়া হয়েছে।
হামলাকারীরা চাঁদাবাজী মামলায় কারাবন্দী ফেনী পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিটুর অনুসারী। ঘটনার পর পুলিশ কোয়ার্টার এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় হোটেল মালিক আবদুল্লা ৩১জনের নাম দিযে অজ্ঞাত নামা আরও ২০/২৫জনকে আসামি করে শনিবার দুপুরে মামলা দায়ের করেছেন।


হামলায় আহত ফেনী পৌর ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সফি উল্লাহ শুভ জানান, রাতে তারা পাঠানবাড়ী রাস্তার মাথা সংলগ্ন ধানসিঁড়ি রেস্তো রাঁয় বসা ছিলেন। এসময় তার মামা আবদুল ওয়াদুদ শিপন ও বন্ধু শিপন সঙ্গে ছিলেন। হঠাৎ নাহিয়ান, সুজন, সাব্বির, কবিরসহ পিটুর লোকজন অতর্কিত হামলা চালায়। তাদের উপর্যুপুরি ছুরিকাঘাতে তার মাথা, পায়ে, ডান হাত গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। হামলাকারীরা রেস্টুরেন্টে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে শুভকে ঢাকা ট্রমা সেন্টারে ও পারভেজকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।
১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আমির হোসেন বাহার জানান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা নিন্দনীয়। হামলাকারীরা বহিরাগত বলে তিনি শুনেছেন।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হায়াত উল্যাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহতদের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *