অর্থনীতিবিনোদনসর্বশেষসারাদেশ

ছিন্নমূল মানুষের পাশে আলোকিত ব্লাড ডোনার ক্লাব

ফুলগাজী প্রতিনিধি

শীতার্ত মানুষের কস্টের রাত ,তাদের কাঁধে রাখি সহানুভূতির হাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলগাজীর আমজাদহাটে ছিন্নমূল হতদরিদ্র মানুষদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন মানবিক সেচ্ছাসেবী সংগঠন আলোকিত ব্লাড ডোনার ক্লাব। বুধবার বিকেলে আমজাদহাট বাজারের ছিন্নমূল পল্লিতে বসবাসরত ছিন্নমূল ও ভাসমান পরিবার গুলোর হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন সংগঠনটির সেচ্ছাসেবক’রা।

শীতবস্ত্র হাতে পেয়ে রংপুরের আবদুর রউফ জানান, আমাদের এই ছিন্নমূল পল্লিতে এভাবে কেউ এসে আমাদের একটা সুতাও দেয়নি। আইডি কার্ড নেই বলে সরকারি এক কেজি চাউলও কপালে জুটেনি। কাজ না করলে না খেয়ে থাকতে হয় আমাদের। শীতে বহু কষ্টে আছি।

এছাড়াও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আওতায় প্রথম ধাপে ফুলগাজী বাজারস্থ রেলওয়ে স্টেশনের বেদে পল্লীর শীতার্ত পরিবারগুলোর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি তরিকুল ইসলাম রনি জানান, প্রতিবছরের মতো এই বছরও আমাদের ক্লাবের কিছু শুভাকাঙ্ক্ষীর সহায়তায় ফুলগাজী উপজেলা জুড়ে শীতার্ত ছিন্নমূল ,ভাসমান মানুষগুলোর মুখে হাসি ফুটানোর চেষ্টা করি। এই মানুষগুলো স্থানীয় ভোটার না হওয়াতে তারা সরকারি সুযোগ-সুবিধাগুলো থেকে একেবারে বঞ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *