সরকারি দপ্তরগুলো জাগানোর দায়িত্ব আমাকে দিন
কাজী মুস্তাফিজুর রহমান শাহীন
সরকারি দপ্তরগুলোকে জাগানোর দায়িত্ব আমার, আপনারা শুধু আমাকে ভোট দিয়ে সাহায্য করবেন – ছাগলনাইয়া মহিলা সমাবেশে নাসিম.
০৭ ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ছাগলাইয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ফেনী -০১ আসনে নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সমর্থনে ছাগলনাইয়া পৌরশহরের আদালত চত্বর মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী ০১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম.বক্তব্যকালে তিনি দলীয় নেতাকর্মী ও ভোটারের উদ্দেশ্যে বলেন অতীতে আড়ালে থেকে ফেনী ০১ আসনে যে পরিমাণ উন্নয়ন করেছেন তা সাধারণ মানুষের চিন্তা করেই করেছেন।ফেনী ০১ আসনের দল মত নির্বিশেষে সবাই যদি উনাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে তাহলে তিনি আরো বেশি দায়বদ্ধ থাকবেন। অতীতে ছাগলনাইয়া’য় কাজ কম হলেও ভবিষ্যতে তিনি নির্বাচিত হলে ফেনী ০১ আসনে তিন উপজেলায় সমান গুরুত্ব দিয়ে কাজ করবেন.তিনি মহিলাদের উদ্দেশ্য করে বলেন তিনি নেতা নন সবার ভাই হয়ে থাকতে চান।মহিলাদের আরো বেশি শিক্ষিত ও দক্ষ করে তুলতে প্রয়োজনীয় সবকিছু ব্যাবস্থা করবেন
। সরকারি দপ্তর গুলোতে কোন প্রকল্পের কোন ফাইল কোথায় আটকে থাকে তিনি বেশ ভালোভাবেই জানেন, সুতরাং তিনি সে দপ্তর গুলো থেকে কাজ আদায় করার প্রসেসও জানেন।তিনি বলেন এখন শুধুমাত্র আপনারা দল মত নির্বিশেষে আমাকে একটাই সাহায্য করবেন সেটা হল-ভোট দেয়ার মাধ্যমে।আমাকে যত বেশি ভোট দিয়ে সংসদে পাঠাতে পারবেন আমি শেখ হাসিনার কাছে আপনাদের জন্য তত বেশি আবদার করতে পারবো। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলেয়া বেগম মঞ্জুর সভাপতিত্বে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলেখা শিল্পীর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনীর কৃতি সন্তান শহীদ শহীদুল্লাহ কায়সার ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সার দম্পতির মেয়ে ই -ক্যাব সভাপতি অভিনেত্রী শমী কায়সার, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সহধর্মিনী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাঃ জাহানারা আরজু, ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মিজানুর রহমান মজুমদার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজজাউল হায়দার চৌধুরী সোহেল ও উপজেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মনির আহাম্মদ।

