অন্যান্যঅর্থনীতিজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনীর বিএনপিকে ১৫ হাজার টাকা জরিমানা

শহর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেনী জেলা কমিটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  সোমবার দুপুর ৩টায় ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরডিসি মো. মনিরুজ্জামান এই জরিমানা করেন।

‎‎নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, ফেনী ১, ২ ও ৩ আসনের বিএনপির প্রার্থীরা মনোনয়ন জমাদানকালে একসাথে পাঁচ জনের অধিক লোকজন নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করায় এই জরিমানা করা হয়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর নির্বাচন আচরণবিধিমালা ২০২৫ অনুযায়ী একসাথে পাঁচ জনের অধিক লোক নিয়ে প্রবেশ করেছে। এজন্য রাজনৈতিক দলকে জরিমানা করা হয়েছে। জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জরিমানার ১৫ হাজার টাকা পরিশোধ করেন।

ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, আচরণবিধির বিষয়ে সকল দলকে সতর্ক করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *