জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

এবি পার্টির আব্দুর রাজ্জাকের পদত্যাগ

বিশেষ প্রতিনিধি

এবি পার্টির প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আজ শনিবার এই তথ্য জানা যায়। এবি পার্টির সঙ্গে কিছু ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি আর দলটির প্রধান উপদেষ্টা নই।’ 

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন। 

ব্যারিস্টার রাজ্জাক জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ছিলেন। দলটির আইনি এবং আন্তর্জাতিক বিষয় দেখভাল করতেন তিনি। ২০১৯ সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন। 

জামায়াতে সংস্কারের তাগিদ দিয়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বিশেষত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য দলটিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছিলেন ব্যারিস্টার রাজ্জাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *