অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

চাঁদাবাজির সকল পথ বন্ধ করে দিব- ডা: ফখরুদ্দিন মানিক

বিশেষ প্রতিনিধি

রাজাপুর বাজারে দাড়িপাল্লার সমর্থনে গণমিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত।
“আমরা চাঁদাবাজির সকল পথ এবং পদ্ধতি বন্ধ করে দিব,ইনশাল্লাহ”।
ডা: মো: ফখরুদ্দিন মানিক।

বাংলাদেশ জামায়াতে ইসলামী,দাগনভূঁঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন ,রাজাপুর বাজারে দাড়িপাল্লার সমর্থনে গণমিছিল এবং সমাবেশে প্রধান মেহমানের বক্তব্যে ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেন,”সকল অনিয়ম ,দূর্নীতি এব্ং চাদাবাজীর বিরুদ্ধে আমাদের সংগ্রাম। মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়, ইনসাফ এবং বৈষম্যহীন বাংলাদেশ আমরা জাতিকে উপহার দিব।আজকে চাদাবাজীর অনেকেই স্বাভাবিক ব্যাবসা বানিজ্য করতে পারছেন না।আমরা চাদাবাজীর সকল পথ এবং পদ্ধতি বন্ধ করে দিব। ব্যাবসায়ীরা নিরাপদে আশংকামুক্তভাবে ব্যাবসা করবেন কেউ সামন্যতম ডিষ্টার্ব করতে পারবেনা।
জনগনের সেবাই আমাদের অংগীকার ,আমাদের সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকবো,ইনশাল্লাহ।

মিছিলে বিশেষ মেহমানের বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাও গাজী সালেহ উদ্দিন, উপজেলা সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন আমীর মাও আব্দুজ্জাহের,সেক্রেটারী তারেক হাসান,শিবির সভাপতি মাঈনুদ্দিন সহ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *