অন্যান্যজাতীয়প্রচ্ছদবিনোদনরাজনীতিসর্বশেষসারাদেশ

ছাগলনাইয়ায় পূজামন্ডপ পরিদর্শনে ডিসি, এসপি, বিজিবি সিও

বিশেষ প্রতিনিধি


সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার বিকালে ছাগলনাইয়া উপজেলার সবচেয়ে বড় পূজামন্ডপ পরিদর্শন করেছেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম , পুলিশ সুপার নুরুন্নবী ও ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা  মন্দিরে পূজার কার্যক্রম ঘুরে দেখেন।
‎এসময় আরোও উপস্থিত ছিলেন, ফেনী সিভিল সার্জেন রুবায়েত করিম, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা ও থানা অফিসার ইনচার্জ আবুল বাশার , উপজেলার বিএনপির আহ্বায়ক নুর আহমদ মজুমদার, বিএনপি নেতা কফিল উদ্দিন সরকার, আব্দুল মোমিন সহ জামায়াতের নেতৃবৃন্দ।
‎জেলা প্রশাসক , পুলিশ সুপার ও বিজিবি সিও সকল হিন্দু ধর্মাবলম্বীদেরদের শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানান এবং অসম্প্রদায়িক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার জন্য আহবান জানান। উপজেলায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *