ছাগলনাইয়া নিজকুঞ্জুরায় গরু চোরদের বিরুদ্ধে জনতার প্রতিরোধ! ২ চোর আটক
দ্বিন মোহাম্মদ মজুমদার
ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিকুঞ্জরা গ্রামে অবশেষে গরু চোরদের বিরুদ্ধে রুখে দাঁড়াল সাধারণ মানুষ।
গত কিছুদিনে একই গ্রামে অন্তত ২০টির বেশি গরু চুরি হওয়ার অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী আজ দুইজন গরু চোরকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
দীর্ঘদিনের ভয়, আতঙ্ক আর ক্ষোভ আজ বিস্ফোরিত হলো জনতার রূপে! প্রতিদিন রাত কাটতো নির্ঘুম, গরু বাঁচাতে পাহারা দিতে হতো পালা করে।
প্রশ্ন একটাই
এভাবে আর কতদিন চলবে?
চোরদের দৌরাত্ম্য থামাতে কি কঠোর ব্যবস্থা নেওয়া হবে?
আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়, তবে মানুষের সহ্যের সীমা যে শেষ হয়ে যাচ্ছে এই ঘটনাই তার প্রমাণ।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছিএলাকায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিন, না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
আপনার এলাকায়ও কি এমন ঘটনা ঘটছে?

