আন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

দল-মত বেছো না শীতের কম্বল বিতরণে: নিজাম হাজারী

শহর প্রতিনিধি

জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের উদ্দেশে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, আমি সব দল-মতের এমপি। তাই শীতের কম্বল বিতরণে দল-মত বেছো না। শীতার্তদের মধ্যে কম্বল বিতরণে কোনোভাবে দল ও মত দেখা যাবে না। কম্বলগুলো দেওয়ার ক্ষেত্রে সত্যিকার অর্থে যারা শীতে কষ্ট করছেন তাদের কাছে পৌঁছে দিতে হবে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে ফেনী শহরের মাস্টারপাড়ায় লমী হাজারী বাড়ির সামনে ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নে প্রায় ১৫ হাজার কম্বল বিতরণকালে তিনি একথা বলেন।

প্রতিবারের মতো এবারও ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নে স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে গরিব, দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ও নিজের ব্যক্তিগত অনুদানে কম্বল বিতরণ করেন নিজাম হাজারী।

এসময় ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্লাহ, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন, ধর্মপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা, শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, মোটবী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, ফরহাদনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু, ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহমেদ মুন্সী, লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশারফ উদ্দিন নাসিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *