জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

পুলিশ জনতার মুখোমুখি দাঁড়িয়েছিল রাজনৈতিক নেতার কারণে-ফেনীতে ডিআইজি

বিশেষ প্রতিনিধি

চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, রাজনৈতিক কারনে পুলিশের একটি বড় অংশ জনতার মুখোমুখি দাঁড়িয়েছিল। যার খেসারত পুলিশকে দিতে হয়েছে। ভবিষ্যতে দেশের জনগন যেমন পুলিশ বাহিনী দেখতে চাইবে, তেমন পুলিশই হবে ইনশাল্লাহ।

দেশের ছাত্র -জনতা দীর্ঘদিন পর একসাথ হয়েছে, কোনভাবে বিভেদ সৃষ্টি করা যাবেনা। আপনারা বিভেদ সৃষ্টি করলে ওরা খুশি হবে, উল্লাশ করবে। সেই সুযোগ দিবেন না।

সোমবার বিকেলে ছাগলনাইয়া থানা চত্বরে জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশ এসব কথা বলেন তিনি।

ডিআইজি বলেন, যারা বিগত সময়ে মিথ্যা মামলার শিকার হয়েছে, সেগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে, তবে ছাত্র জনতার ওপর হামলাকারিদের সাথে কোন আপোষ হবেনা। সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশকে সহযোগীতা করার জন্য তিনি ছাগলনাইয়াবাসির প্রতি আহবান জানান।

পুলিশ সুপার হাবিবুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক নুর আহাম্মদ মজুমদার, উপজেলা জামায়াতের আমীর আজাদ হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মিরাজ হোসেন ও ফরহাদ হোসেন প্রমূখ।

সভার সঞ্চালনা করেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *