জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফাজিলপুর ওয়ালিয়া ফাযিল মাদ্রাসার নির্বাচন স্থগিত করেছে আদালত

সদর প্রতিনিধি

ফেনী সদর উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ফাজিলপুর ওয়ালিয়া ফাযিল মাদ্রাসার নির্বাচন স্থগিত করেছে আদালত।
বৃহস্পতিবার বিকালে ফেনীর অতিরিক্ত সহকারী জজ শারমিন রিমা এ আদেশ দেন।
এদিকে দীর্ঘদিন ধরে দুর্নীতি-অনিয়ম ও লুটপাটের বিরুদ্ধে মাদ্রাসার প্রিন্সিপাল মুহাম্মাদ মাঈনুদ্দীন খোন্দকারকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। আগামী ১০ কর্মদিবনের মধ্যে এ বিষয়ে তার লিখিত বক্তব্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মাদ্রাসা কমিটির অবৈধ নির্বাচন বাতিল চেয়ে গত সোমবার সাবেক সহ-সভাপতি ড.বেলাল উদ্দিন আহম্মেদের দায়ের করা মামলায়-নির্বাচন কেন বাতিল করা হবে না- তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে নোটিশ করেছেন বিচারক। বৃহস্পতিবার আদালতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানার পক্ষথেকে লিখিত বক্তব্য জমাদিলে এ বিষয়ে শুনানী শেষে বিচারক এ আদেশ দেন।
মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি (ডিসির পক্ষে) অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খুব অল্প সমেয়র মধ্যে মাদ্রাসার সকল দুর্নীতি ও অনিয়ম তদন্তে একটি তদন্ত কমিটি করা হবে। একই সাথে কেন অধ্যক্ষের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব চেয়ে অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যডভোকেট জাকির হোসেন, অ্যডভোকেট মেজবা উদ্দিন শোরশেদ, অ্যডভোকেট সমির চন্দ্র কর, অ্যডভোকেট খুরশিদ আলম।
নির্বাচন স্থগিতের সংবাদে এলাকা জুড়ে আনন্দের বন্যা বইছে। ফাজিলপুরের সাধারণ মানুষ এ দুর্নীতির মূল হোতা মাদ্রাসার প্রিন্সিপাল মুহাম্মাদ মাঈনুদ্দীন খোন্দকার, শিক্ষক আহমদ উল্যাহ ও ফাজিলপুর ইউনিয়ন জামাতের সভাপতি সহকারী অধ্যাপক মুহাম্মদ আবুল বশর। প্রিন্সিপালের বিশেষ আস্থাভাজন ও সহযোগী (আবাসিক) শিক্ষক আহম্মদ উল্যাহর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিকবার বলাৎকারের অভিযোগও উঠেছিল। এদের যোগসাজশে প্রিন্সিপাল মুহাম্মাদ মাঈনুদ্দীন খোন্দকার মাদ্রাসায় নীরবে নিভৃতে এক লুটের রাজস্ব কায়েম করেছিল।
সাবেক পরিচালনা পরিষদ মাদ্রাসা পরিচালনা কমিটির বর্তমান সভাপতি ফেনী জেলা প্রশাসকের কাছে তদন্ত কমিটি গঠন করে মাদ্রাসার প্রিন্সিপাল মুহাম্মাদ মাঈনুদ্দীন খোন্দকার ও শিক্ষক আহমদ উল্যাহর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী করেছেন। এতে বলা হয়, প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির কথা বলায় প্রিন্সিপালের সিন্ডিকেট বেআইনিভাবে পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে বহিরাগত কিছু ছাত্রদেরকে ঢাল হিসাবে সামনে এনে পরিচালনা পরিষদের নির্বাচন ঘোষণা করে তারা ঘোলা জলে মাছ শিকার করার অপচেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *