জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফুলগাজীতে বক মারার ঔষুধ খেয়ে যুবকের মৃত্যুর অভিযোগ মৃত্যু নিয়ে গুজব 

মহিউদ্দিন সেজু

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দুলাকাজি বাড়িতে এক যুবকের মৃত্যু নিয়ে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নহত যুবকের নাম মো. হারুন (২৮)। তিনি মৃত আবুল কালামের ছেলে। 

 নিহতের স্ত্রীর দাবি বক মারার ওষুধ খেয়ে হারুনের মৃত্যু হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে  হারুন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উদ্‌ঘাটনে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী করেছেন এলাকাবাসী। মৃত হারুনের স্ত্রী এবং মাত্র দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। পরিবারের সদস্যরা শোকাহত অবস্থায় রয়েছেন। নিহতের স্ত্রী  এবং স্থানীয়রা জানান বক মারার ওষুধ বিষ খেয়ে মৃত্যুর কারন হতে পারে। স্থানীয়দের মতে, হারুন ছিলেন শান্ত ও পরিশ্রমী স্বভাবের যুবক। স্থানীয় গ্রামবাসী এ মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে প্রশাসনের সঠীক হস্তক্ষেপ কামনা করেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *