অন্যান্যঅর্থনীতিজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফুলগাজীতে ২১৮টি ভারতীয় শাড়ি ও ১২টি লেহেঙ্গা উদ্ধার

মহিউদ্দিন সেজু

ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার করেছে ফুলগাজী থানা পুলিশ। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ২১৮টি ভারতীয় শাড়ি ও ১২টি লেহেঙ্গা।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে উত্তর শ্রীপুর কেরানির বাড়ি এলাকার ইয়ামিনের ভাড়া ঘরে তল্লাশি চালিয়ে ২১৮টি ভারতীয় শাড়ি ও ১২টি লেহেঙ্গা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাগুলো ফুলগাজী থানায় নিয়ে আসে পুলিশ।

এ ঘটনায় নুর আলম (৩৫) নামে একজনকে আসামি করা হয়েছে। তিনি উত্তর শ্রীপুর (কেরানির বাড়ি) এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে।

ফুলগাজী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন মিয়াসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *