অর্থনীতিজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফুলগাজী থানা পুলিশের হাতে ভারতীয় মাদক সহ আটক ১

ফুলগাজী প্রতিনিধি


ফুলগাজী উপজেলায় ভারতীয় মাদকসহ একটি সিএনজি আটক করেছে থানা পুলিশ। এসময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে ফুলগাজী থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) নুরুল করিম ও এসআই মো. হোসেনের নেতৃত্বে আমজাদহাট ইউনিয়নের শনিরহাট গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ বোতল ভারতীয় মদ সহ মো. রিপন (২৪) নামের এক যুবককে আটক করা হয়। সে মুন্সিরহাট ইউনিয়নের বদরপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

এসআই হোসেন জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন ও তার সাথে থাকা আরও দুই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। ধাওয়া করে রিপনকে আটক করেছে ফুলগাজী থানা পুলিশ

এ বিষয়ে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “সামনে দুর্গাপূজা উপলক্ষে মাদক চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। তবে ফুলগাজী থানা পুলিশ নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।”

ঘটনার বিষয়ে ফুলগাজী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে ও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *