জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীতে চায়না-বাংলাদেশ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

শহর প্রতিনিধি

চীনের সহযোগীতায় প্রস্তাবিত ৩টি চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের একটি ফেনীতে স্থাপনের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল, শনিবার সকাল ১০টার দিকে ফেনী শহীদ মিনারের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইয়াকুব নবী, জেলা ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক একরামুল হক ভূঞা, জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আবদুর রহিম, কলেজ শিক্ষক সমিতি ফেনীর সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, নানান কারনে ফেনীসহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের জনগন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এখানে উন্নতমানের কোন হাসপাতাল বা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়নি। চীনের সাহায্যে যে ৩টি এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল বাংলাদেশে নির্মিত হবে, এর একটি ফেনীতে স্থাপনের আহ্বান জানান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *