ফেনীতে নানা আয়োজনে ২৬ মার্চ উদযাপন
নিজস্ব প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ফেনীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের কলেজ রোডের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। এরপর সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পুলিশ সুপার জাকির হাসান, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একেএকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য বিভাগ, আওয়ামীলীগ, বিএনপি, ফেনী সরকারী কলেজ, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, জেলা ীড়া সংস্থা, শিল্পকলা একাডেমী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিচার্স ইনস্টিটিউট, ফেনী রিপোর্টার্স ইউনিটি, ফেনী সাংবাদিক ইউনিয়ন, ফেনী জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, ফেনী সিটি কলেজ, শিশু একাডেমী সহ বিভিন্ন সরকারী-বেসরকারি দপ্তর ও সংগঠন। শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে এদিন প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসটি পালনের সূচনা হবে। এ দিবসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৮টায় ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হবে। সকাল ১০টায় শিল্পকলা একাডেমীতে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। বিকাল ৩টায় ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে প্রীতি ীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে হাসপাতাল, এতিমখানা, জেলখানা, শিশু সদন, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান, শিশু দিবাযত্নে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। আওয়ামীলীগ: ফেনীতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ফেনী শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা আওয়ামীলীগ সভাপতি পিপি হাফেজ আহম্মদ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে এসময় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিপল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরবর্তীতে স্টেশন রোডের দলীয় কার্যালয়ের বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান হলে আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি পিপি হাফেজ আহম্মদ। দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন য গগ্ম-সাধারণ সম্পাদক আবদুল করিম, এডভোকেট নুর হোসেন, আইন সম্পাদক এম, শাহজাহান সাজু, পৌর সভাপতি আয়নুল কবির শামীম, সদর উপজেলা সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ প্রমুখ। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৮টায় ফেনীর কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনী’র পক্ষ থেকে সকল শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার, কোষাধ্যক্ষ এম. এস হাসান জুয়েল, যুগ্ম-কোষাধ্যক্ষ ফরিদ আহমদ ভূঞা, সদস্য সৈয়দ জহির উদ্দিন আকবর শিপন, মো: আখতার হোসেন চৌধরী এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বুদ্ধি প্রতিবন্ধী স্কুল: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুইড ফেনীর সহ-সভাপতি আবুল কালাম আজাদ সেলিম সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকারিয়া। প্রধান অতিথি ছিলেন সুইড ফেনীর নির্বাহী সচিব এডভোকেট সমীর চন্দ্র কর। বিদ্যালয়ের জুনিয়র মোস্তাফিজুর রহমানের পরিচালনায় এছাড়া বক্তব্য রাখেন সাইড ফেনীর ক্রীড়া সচিব জাকির হোসেন, সিনিয়র শিক্ষক সৈয়দা তহুরা আক্তার। বক্তারা বলেন, আমাদের জাতীয় জীবনে স্বাধীনতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ও ছড়িয়ে দিতে অভিভাবকবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাদেও প্রতি আহবান জানান। সভায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। শেষে চিত্রাংকনে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

