জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীতে পরিবেশ আন্দোলনের মানববন্ধনে শ্রমিক দলের হামলা আহত ১০

শহর প্রতিনিধি

ফেনীতে বিএনপি সমর্থীত বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের মানববন্ধনে শ্রমিক দলের হামলায় সিনিয়র আইনজীবী সহ ১০ আহত হয়েছে। রোববার বিকাল ৪টায় ফেনী শহরের কেন্দ্রিয় শহীদ নিমারে এ হামলার ঘটনা ঘটেছে।
ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা হামলার ও হাঙ্গার কথা স্বীকার করে বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। লিখিত অভিযোগ পেলেই হামলার কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও আহতদের সূত্রে জানাযায়, ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্কল হাট বাজারের নবগঠিত পকেট কমিটির প্রতিবাদ করেন বাজারের ব্যবসায়ী বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি সাবেক ছাত্রদল নেতা মোকছেদুল আলম টিপু। টিপু এ কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফেনীর জেলা প্রশাসক ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে ১৬ অক্টোবর লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ দেওয়ার কারনে ৩১ অক্টোবর রাতে ফেনী জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আবদুল খালেকের নির্দেশে প্রতিবাদ কারী টিপুকে পিস্তল ঠেকিয়ে তার দোকান থেকে অপহরণ করে নিয়ে পিটিয়ে আহত করে শরীরের বিভিন্ন স্থানে গরম পানি ঢেলে হত্যার চেষ্টা চালায়। তার চিৎকালে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে রাত ২টায় ফেনী জেলারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। এরি প্রতিবাদে রোববার বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কমিটি ফেনীর কেন্দ্রিয় শহীদ মিনারে প্রতিবাদসভা ও মানবন্ধনের আয়োজ করেন। মানবন্ধন শুরু হলে লস্কর হাট বাজারের সিএনজি চালক বাদল, মফিজ, কাদের, মতিন ও নরুল হাকের নেতৃত্বে ২০-৩০জন যুবক মানববন্ধনে হামলা করে। এতে ফেনীর সিনিয়ির আইনজীবী বিএনপি নেতা অ্যডভোকেট ফরিদ উদ্দিন নয়ন, মোঃ ইসমাইল, লিটন, কাউসার সহ ১০জন আহত হয়। আহতরা এ ঘটনার জন্য জেলা বিএনপি নেতা আবদুল খালেককে দাই করেছেন।
এ বিষয়ে জেলা ফেনী জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আবদুল খালেক বলে তিনি এ ঘটনার সাথে জড়িত বা তার কোন সমর্থন নেই। আমার সম্মানহানি ঘটাতে আমাকে একটি চক্র মিথ্যা রটাচ্ছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *