জাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশস্বাস্থ্য

ফেনীর ইলাশপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার,পরিকল্পিত হত্যার দাবি

শদর প্রতিনিধি
ফেনীর ইলাশপুর এলাকায় প্রবাসীর স্ত্রী জান্নাতুল মাওয়ার (২২) ঝুলন্ত ম’রদে’হ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, এটি আ/ত্মহ/ত্যা নয়; পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে হ/ত্যা করা হয়েছে।
নি/হতের বাবা আব্দুল সাত্তার জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। ঘটনার দিন জান্নাতুল মাওয়া শ্বশুরবাড়িতে যাওয়ার পর তার আপন ঝা’র সঙ্গে গ্যাস বিল ও বিদ্যুত বিল নিয়ে কথা কাটাকাটি হয়।
পরিবারের সদস্যরা জানান, এক পর্যায়ে ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা কক্ষে প্রবেশ করে জান্নাতুল মাওয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় কক্ষের ভেতরে তার ঝা’কে দেখতে পাওয়ার অভিযোগও করেন স্বজনরা।
ঘটনার পর নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হ/ত্যাকা/ণ্ড দাবি করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *