জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীর কেন্দ্রীয় মসজিদের কমিটি গঠন ডিসি সভাপতি মনোনয়ন সম্পাদক

শহর প্রতিনিধি

শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের কমিটি গতকাল বুধবার বিকালে গঠন করা হয়েছে।

পদাধিকার বলে কমিটির সভাপতি হয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন আলহাজ্ব মনোয়ার হোসাইন চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক ও ২০২৪ সালের ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো: ইসমাইল হোসেন স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন করা হয়েছে।

কমিটির অপরাপর নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি এনামুল হক, মহিউদ্দীন পাঠান ও আনম আবদুর রহিম, সহ-সাধারণ সম্পাদক আতাউর রহমান মুকুল, ও আশরাফুল হায়দার, কোষাধ্যক্ষ দিদারুল আলম, হিসাব পরীক্ষক কামরুল আহসান, সহকারী হিসাব পরীক্ষক শাহরিয়ার হায়দার চৌধুরী কিশোর, দপ্তর সম্পাদক আমান উদ্দিন কায়সার সাব্বির। নির্বাহী সদস্যরা হলেন ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, বিশিষ্ট ব্যবসায়ী মুন্সি কামরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নুরুল আফসার, চিকিৎসক মো: শহিদুল্লাহ দিদার, শিক্ষক মোহাম্মদ ইলিয়াস, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক বেলাল, শিক্ষক মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ইমাম উদ্দিন, সাংবাদিক আলী হায়দার মানিক, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ একরামুল হক ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী জামশেদুল আলম বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী মনির পাটোয়ারী, পেশাজীবী এডভোকেট আমিনুল হক ভুট্টো ও বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহম্মদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *