জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীর বিএনপি’র পক্ষ থেকে ১৪৭টি পূজায় উপহার

শহর প্রতিনিধি

ফেনীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নগদ পাঁচ লাখ টাকা উপহার হিসেবে প্রদান করা হয়।
বুধবার বিকালে শহরের ট্রাংক রোডের জয় কালী মন্দিরে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে এ উপহার তুলে দেয়া হয়।

এ সময় ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম মহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিরা লাল চক্রবর্তী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ, সহ-সভাপতি এডভোকেট সমীর কর, সাধারণ সম্পাদক লিটন সাহা, জেলা বিএনপির ধর্মীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক এডভোকেট পার্থ পাল চৌধুরী, ফেনী জয় কালী মন্দির সাধারণ সম্পাদক তপন দাস, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব তপন কর, পৌর বিএনপির আহ্বায়ক হোসেন বাবুল, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহদেব চন্দ্র দাস, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন বসাক, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দেবনাথ, সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগসহ পূজা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ; ফেনীতে এবার ১৪৬টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর থেকে ১৩ই অক্টোবর পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *