ফেনীর সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার বিতরণ
সদর প্রতিনিধি
ফেনীর সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার বিতরণ করেছে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি।
মঙ্গলবার দুপুরে ফেনী জেলার, নতুন রানীরহাট বাজারে অবস্থিত, ছালেহিয়া দ্বীনিয়া কমপ্লেক্স, মাদ্রাসা ও এতিমখানা এর শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোষাক বিতরণ করা হয়।
আইএফআইসি ব্যাংকের ফেনী শাখার ব্যবস্থাপক, মোঃ মোশারফ হোসেন এর উপস্থিতিতে এই উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি মোঃ আহসান উল্লাহ, সহ-সভাপতি সিরাজ উদ্দিন ভূঁইয়া, এবং পরিচালক ও প্রধান শিক্ষক হাফেজ মোঃ শহীদ উল্লাহ। এছাড়া আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং আইএফআইসি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, দেশব্যাপী সকল জেলা সমূহে পবিত্র রমজান মাসব্যাপী এই কর্মসূচী পালন করছে আইএফআইসি ব্যাংক। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

