বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর নতুন শাখা উদ্বোধন
শহর প্রতিনিধি
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর ফেনী জোনের আওতাধীন আরামবাগে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের জন্য নতুন অফিস আরামবাগ শাখা (১০০২৯২) উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২.৩০ ঘটিকায় এ শাখা অফিস উদ্বোধন করা হয়।

বিজ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক(টীম-০৬) মহোদয় জনাব মো: মনিরুল ইসলাম, ফেনী জোনের জোনাল ম্যানেজার প্রদীপ চন্দ্র দাস, সাব জোনাল ম্যানেজার মো: ছফিল মিয়া, এনামুল কবির, সিনিয়র কমপ্লায়েন্স অফিসার মামুনুর রশিদ, ফেনী শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক ও আরামবাগ শাখার সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন।

আরামবাগ নতুন শাখা সদস্য মানু বিশ্বাস কে ৫০০০০/- টাকা ঋণ বিতরণ এর মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।

