জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ভারতে পালাতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার 

বিশেষ প্রতিনিধি

নওগাঁয় সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মেহেদী হাসান (৩৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে জেলার সাপাহার উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ৩ আগস্ট শহরজুড়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে মহড়া দেয়ার অভিযোগ রয়েছে এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ওইদিন শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় বিএনপির দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক হাশমত আলী বলেন, ছাত্রলীগ নেতা মেহেদী ভারতে পালানোর চেষ্টা করছিলো। স্থানীয় থানা পুলিশের সহযোগীতায় ভোর ৪টার দিকে আইহাই সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার মেহেদী শহরের সন্ত্রাসী গ্যাংয়ের গডফাদার হিসেবে পরিচিতি ছিলো। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়ে ছিলো মেহেদী। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড চাইবে বলেও জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *