মননধারা বাংলাদেশ-এর আত্মপ্রকাশ আহ্বায়ক শাবিহ মাহমুদ, সচিব রাকিব উদ্দি
শহর প্রতিনিধি
‘সৃজন ও চিন্তার মুক্তমঞ্চ’ স্লোগানে ফেনীতে পথ চলা শুরু করলো সামাজিক সংগঠন ‘মননধারা বাংলাদেশ’। মুক্তিযুদ্ধের চেতনায় মত-দ্বিমত নির্বিশেষে একটি উদারনৈতিক মত প্রকাশের প্ল্যাটফর্ম হতে চায়- মননধারা বাংলাদেশ। সম্প্রতি এক সভায় কবি ও গবেষক শাবিহ মাহমুদকে আহ্বায়ক এবং লেখক-শিক্ষক রাকিব উদ্দিনকে সদস্যসচিব করে এগারো সদস্যের একটি এডহক কমিটি গঠিত হয়েছে ‘মননধারা বাংলাদেশ’ এর।
এডহক কমিটির অপর সদস্যরা হলেন নাসির উদ্দিন সাইমুম, জাকারিয়া ফারুক, কাজী ইকবাল আহমেদ পরান, রিয়াজ উদ্দিন, আহমাদ রশিদ, আহমেদ সেজান, রাশেদ খান, আহসান উদ্দিন সুমন ও সারাফাত চৌধুরী জিকু। আগামী রোববার (৩১ আগস্ট) বিকাল তিনটায় ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে ‘মননধারা বাংলাদেশ’ এর অভিষেক অনুষ্ঠিত হবে। ‘চিত্র ও কথায় জুলাই অভ্যুত্থান’
শিরোনামের অনুষ্ঠানে আলোচনা সভার অতিথি থাকবেন নির্বাচন ব্যবস্থা কমিশনের সদস্য, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও টিভি ব্যক্তিত্ব জাহেদ উর রহমান এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সাইয়্যেদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থান বিষয়ে আলোক ও তথ্যচিত্র প্রদর্শিত হবে।

