জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

“যারা জাতীয় সংগীত, বীরশ্রেষ্ঠকে নিয়ে কটাক্ষ করে এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে”- মশিউর রহমান বিপ্লব

শহর প্রতিনিধি

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেছেন, পিআর তারা চায়, যাদের দল খালি, নিজেদের ঘর খালি, তাই ফাও খাওয়া খেতে চায়। পিআর বাংলাদেশের মানুষ বুঝেও না তারা এটা চায়ও না। পিআর নিয়ে যারা কথা বলছে তারা পতিত ফ্যাসিবাদকে ফেরাতে চায়। যারা এ পদ্ধতির কথা বলে তারা ফ্যাসিস্টের দোসর, মানচিত্রের জন্য হুমকি। তারা বেহেস্তের টিকেট দেয়া একমাত্র রাজনৈতিক দল। এটা মুনাফিকের লক্ষণ। এমন কাজ যারা করে তারা এদেশের মানুষের ভোট পাওয়ার অধিকার রাখে না। যারা জাতীয় সংগীত, বীরশ্রেষ্ঠকে নিয়ে কটাক্ষ করে এদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

২৩ আগস্ট বিকালে ফেনী পৌরসভার ১৬ নাম্বার ওয়ার্ড শাহীন একাডেমি স্কুলে আয়োজিত ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, ৪ আগস্টে এই ওয়ার্ডে যে নারকীয় হত্যাযজ্ঞ হয়েছিল তা সচরাচর খুঁজে পাওয়া যায় না। সেই শহীদের আত্মার শ্রদ্ধা নিবেদন করছি। বিগত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে যারা সংগ্রাম করেছিল, যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করছি। সে সন্তানেরা যে স্বপ্নকে ধারণ করে জীবন দিয়েছিল যে বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল। সেটা বাস্তবায়ন করা আপনার আমার দায়িত্ব। তারা কি কারো লাভের জন্য গিয়েছিল? না, তারা দু:শাসনের কবল থেকে আপনাকে-আমাকে বের করার জন্য গিয়েছিল। তারা চেয়েছিল বৈষম্যহীন একটি স্বপ্নের বাংলার জন্য তারা জীবন দিয়েছিল। আমরা যারা বেঁচে আছি তাদের রক্তের উপর দাঁড়িয়ে কথা বলছি এই সমাবেশ করছি। আমাদের সবার দায়িত্ব তাদের সেই স্বপ্ন পূরণ করা, না হয় তাদের আত্মা শান্তি পাবে না। 

ওয়ার্ড বিএনপি’র সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা বিএনপি যুগ্ম আহবায়ক এয়াকুব নবী ও গাজী হাবিবুল্লাহ মানিক, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক জয়নব বানু।

ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম ভূঞা, ভিপি জাহিদ, ফেনী শহর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সহ-সভাপতি জাহিদ হোসেন সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল। 

অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক ২০ টাকা দিয়ে সদস্য ফরম পূরণ করে সদস্য পদ নবায়নের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *