ফেনীর ৩ সাংসদের ঢাকায় সংবর্ধনা।
বিশেষ প্রতিনিধি
ফেনী রিক্রুটিং এজেন্সি মালিক সমবায় সমিতি লিমিডেটের আয়োজনে ফেনীর সংসদীয় ৩টি আসনে নব নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোড়ের হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সমিতির সভাপতি নুরুল আমিন ভূঞা বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরীকে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠান উদযাপন কামিটির আহ্বায়ক কপিল উদ্দিন মজুমদার ও সদস্য সচিব মোজাম্মেল হক বলেন, সংবর্ধনা শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।

এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী আখি আলমগীর। অনুষ্ঠানে ফেনীর বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও ফেনী জেলা রিক্রুটিং এজেন্সির মালিক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

