জাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

সড়ক দুর্ঘটনায় ফেনীতে পথচারী নিহত 

শহর প্রতিনিধি

সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ফাজিলপুর ইউনিয়নের পূবালী নামক স্থানে ঢাকামুখি লেইনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (২৫) নামের এক যুবকের নিহত হয়েছেন।
নিহত আরিফুল ইসলাম ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের মানা পাটোয়ারী বাড়ির আবুল কালামের ছেলে। তিনি পেশায় ফার্ণিচার মেস্ত্রী ছিলেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে কাজে যাবার জন্য ঘরে থেকে বের হয় ফার্ণিচার মেস্ত্রী আরিফ। তিনি মহাসড়কের পূবালী নামক স্থানে গিয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় গুরুতর জখম হন। তাৎক্ষণিকতাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী সড়ক দুর্ঘটনায় আরিফ নামের এক ব্যক্তি নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধিন রয়েছে।

ফাজিলপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন জানান, আরিফের মরদেহ দুপুরের দিকে ফেনী জেনারেল হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার পর এলাকায় শেকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *