জাতীয়তথ্যপ্রযুক্তিপ্রচ্ছদবিনোদনরাজনীতিসর্বশেষসারাদেশ

সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতার ছড়িয়ে পড়া ভিডিওটি এআই নয়,বাস্তব

এবেলা ডেক্স

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও এআই নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

মঙ্গলবার ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছে রিউমর স্ক্যানার। সংস্থাটি জানিয়েছে, সাতক্ষীরা-৪ আসনের জামায়াত দলীয় এমপি গাজী নজরুল ইসলামের ভাইরাল হওয়া ব্যক্তিগত ভিডিওকে এআই বলে দাবি করে অসংখ্য পোস্ট পাওয়া যাচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি এআই নয়, বরং আসল।

বলা হয়েছে, ভাইরাল হওয়া দীর্ঘ ভিডিওটিতে কোনো অসামঞ্জস্য খুঁজে পাওয়া যায়নি। তা ছাড়া, অডিওতেও কোনো অসংগতি নেই। কনটেন্টের উপাদানগুলো পৃথকভাবে বিশ্লেষণ করে এ বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেছে। এর আগে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জামায়াতের পক্ষ থেকে ফেক ও এআই ভিডিও দাবি করা হয়েছিল।

তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো ভিডিওটি আসল চিহ্নিত হওয়ার পর জেলা জামায়াতের পক্ষ থেকে মেয়েটি এমপির দ্বিতীয় স্ত্রী দাবি করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জি এম নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রার্থী মো. মনিরুজ্জামান। তিনি ভোট পেয়েছিলেন ৮৫ হাজার ৪২৬ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *