জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

সোনাগাজীর চর চান্দীয়া ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের উপর জসিম বাহিনীয় হামলা ও লুটপাট

সংবাদদাতা
সোনাগাজীর চর চান্দীয়া ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা হাবিলদার আবদুল রাজ্জাকের স্ত্রী রুপিয়া বেগম ও তার কন্যা আকলিমা আক্তারের বসতভিটায় হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর লুটপাট ও মূল্যবান ১০টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দূরবৃত্ত সন্ত্রাসী জসিমের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তাদের সম্পত্তির ওপর নজর ছিল অভিযুক্তদের। সম্প্রতি সুযোগ বুঝে তারা বাড়িতে হামলা চালিয়ে ঘরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করেন এবং মালামাল লুট শেষে বাড়ির আশপাশের গাছ কেটে নিয়ে যায়। এতে পরিবারটি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
রুপিয়া বেগম বলেন, একজন শহীদ মুক্তিযোদ্ধার পরিবার হিসেবে তারা সবসময় সম্মান ও নিরাপত্তা পাওয়ার কথা থাকলেও বর্তমানে উল্টো হয়রানি ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তার কন্যা আকলিমা আক্তার অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় জসিম ও তার সহযোগীরা এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে। তারা বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা ও সম্পত্তি দখলের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দফায় দফায় এমন ঘটনায়
ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে, যাতে তারা নিরাপদে নিজ বাড়িতে বসবাস করতে পারে এবং ক্ষতিগ্রস্ত সম্পদের ন্যায্য বিচার পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *