৮ নং ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী
শহর প্রতিনিধি
ফেনী পৌরসভাধীন ০৮ নং ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান মেজর সালাহ উদ্দিন হাই স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ০৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাছির উদ্দীন শিমুল, সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য বেলাল হোসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভুইঁয়া , যুগ্ম আহবায়ক ভি পি জাহিদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন রুমেল সহ স্হানীয় নেতৃবৃন্দ।

