জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে

তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ২৯ মে। আজ বুধবার বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ই মে এবং ভোট ২৯ মে।

২১টি উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় ব্যালটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *