এটা জোট না, নির্বাচনী সমঝোতা বিএনপি গণভোটের বিপক্ষে নয়, তারাও জুলাই সনদে সাক্ষর করেছে
শহর প্রতিনিধি
এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ (সদর) আসনের এমপি প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘আমরা যখন ঐক্যমত্য কমিশনে সংলাপে ছিলাম তখন দেখেছি সংস্কার প্রশ্নে সবাই এক। কিন্তু যখন সংস্কার কীভাবে হবে সে প্রশ্ন আসলো তখন বিএনপির সাথে আমাদের অমিল দেখা দেয়। আলোচনা করে আমরা দেখতে পাই যে, তারা কিছু বিষয়ে একমত আবার কিছু বিষয়ে একমত নয়। কিন্তু আট দলের মিল ছিল অনেক।
শুধু পিআর নিয়ে মতানৈক্য তৈরি হয়েছিল, তারা এখন চেয়েছিল, আমরা পরে চেয়েছিলাম। বাকি বিষয়ে আমাদের পার্থক্য ছিল না। তখন থেকে আমাদের মধ্যে একটা জোটের আলোচনা চলছিল। তখন চরমোনাই পীর সাহেবের পক্ষ থেকে আলোচনা তোলা হলো দেশপ্রেমিকদের মধ্যে কোন ঐক্য করা যায় কিনা। পরে আমরা দূর্ণীতি, জুলাই সনদ এবং হাদি ইস্যূ নিয়ে একমত হয়েছিলাম।
বৃহস্পতিবার সদর উপজেলার লেমুয়া বাজারে গণভোটের প্রচারণা চালান মজিবুর রহমান মঞ্জু। সেখানে তিনি সাধারণ মানুষদের কাছে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চান। এ সময় এক স্থানীয়দের প্রশ্নের প্রেক্ষিতে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘বিএনপি গণভোটের বিপক্ষে নয়, তারাও জুলাই সনদে সাক্ষর করেছে। সংস্কারে যে বিষয়গুলো আছে এগুলো তাদের ৩১ দফায় আছে। সুতরাং তারা বিরোধিতা করছে এটা বলা যাবে না। আমরা চাই গণভোটে হ্যাঁ জিতুক। গণভোটে হ্যাঁ জয় হলে দেশের আমুল পরিবর্তন হবে।’
মজিবুর রহমান মঞ্জু আরো বলেন, ‘এটা জোট নয় নির্বাচনী সমঝোতা। জোট এমনে এমনে হয় না। এখানে অনেক কিছু কাজ করে। আমরা মাঝখানে থাকলে কোথাও বিএনপির শত্রু হবো, কোথাও জামাতের শত্র হবো। নির্বাচন পরবর্তী অনেক বিষয় আছে। এছাড়া সংস্কার প্রশ্নে আমরা এক থাকায় ১১ দল প্রাথমিকভাবে একমত হয়েছে। দুই-এক দিনের মধ্যে চূড়ান্ত হবে।’
ফেনীর ধলিয়াতে ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখার সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়ার বাড়ীতে গিয়ে তাবার বাবার কবর জিয়ারত ও উঠান বৈঠকে এসব কথা বলেন
এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলমদ বাদল, জেলা আহবায়ক মাষ্টার আহসান উল্লাহ, যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহান, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী,সদস্য কাজী শরীফুল ইসলাম দীপ্ত, রোটারিয়ান নজরুল ইসলাম সবুজ ও পৌর আহবায়ক আবুল কালাম আজাদা সেলিম প্রমুখ নেতৃবৃন্দ।

