জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

খসড়া প্রতিবেদনের উপর অংশীজনের মতবিনিময় কর্মশালায়- এমপি মাসুদ

শহর প্রতিনিধি


ফেনীতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের আঞ্চলিক পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন খসড়া প্রতিবেদনের উপর অংশীজনের মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) এর আয়োজনে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বেজা’র বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ ফারুক।

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্ব উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীন মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার সহ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, বেজার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিনিয়োগকারীগণ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী।
শিল্প নগরের গুরুত্ব ও ব্যপ্তি বিবেচনায় নিয়ে পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়নের জন্য বিশ্বব্যাংকের সহায়তায় বেজা কর্তৃক বাস্তবায়নাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়ন প্রকল্পের আওতায় জঊঝঅ স্ট্যাডি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের জন্য আঞ্চলিক পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন সমগ্র পৃথিবীতে ২য় উদ্যোগ। এর আগে শুধুমাত্র গাম্বিয়াতে এ ধরনের একটি সমীক্ষা সম্পাদন করা হয়। আঞ্চলিক পরিবেশগত এবং সামাজিক মূল্যায়ন বা জঊঝঅ-এর উদ্দেশ্যসমূহ হল- বঙ্গবন্ধু শিল্পনগরের মাস্টার প্ল্যান বাস্তবায়নের কারণে সংশ্লিষ্ট এলাকার পরিবেশগত ও সামাজিক ঝুঁকি এবং প্রভাবসমূহ চিহ্নিত করে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ক্রমবর্ধমান ঝুঁকি এবং প্রভাব বিশ্লেষণ করে মিটিগেশন পরিকল্পনা অর্ন্তভুক্ত ও বাস্তবায়ন করা।
এই প্রতিবেদনে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণের দায়িত্ব সম্পর্কে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। বেজা মনে করে, এটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের সামগ্রিক উন্নয়ন, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে সহায়ক গাইডলাইন হিসেবে কাজ করবে।
কর্মশালায় ফেনী-৩ আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী এই সমীক্ষা প্রতিবেদন প্রনয়ণের জন্য বেজাকে ধন্যবাদ জানিয়ে বলেন, পরিকল্পিত শিল্পায়নকে পরিবেশবান্ধব করতে এবং সামাজিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে এই প্রতিবেদন গুণগত ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, শিল্প নগরের মাস্টার প্ল্যান অনুযায়ী আবাসিক এলাকায় ফেনী ইকনমিক জোনে করার পরিকল্পনা রয়েছে, তাই দ্রুত এ ইকনমিক জোনের কাজ শুরু করা প্রয়োজন।
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ ফারুক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর দেশের অগ্রাধিকার প্রকল্পসমূহের মধ্যে অন্যতম। যা দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি সভায় বিভিন্ন সংস্থা থেকে আগত প্রতিনিধিগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের মতামত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, সরকার, সংশ্লিষ্ট বিভাগ এবং সকল সংস্থার আন্তরিক প্রচেষ্টা ব্যতীত অর্থনৈতিক অঞ্চল স্থাপনে কার্যকরী উদ্যোগ করা প্রায় অসম্ভব। তিনি উল্লেখ করেন, একটি গতিশীল ব্যবস্থাপনা গড়ে তুলতে এই জঊঝঅ প্রতিবেদন কার্যকরী ভূমিকা রাখবে। এছাড়া তিনি ফেনী অংশে সড়কসহ অন্যান্য অবকাঠামোর কাজ দ্রুত শুরু করার অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *